মালদা

বাইক র‍্যালির মধ্য দিয়ে তৃণমূল প্রার্থীর প্রচার অভিযান

পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝড় উঠছে রাজ্যের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। বিভিন্ন দলের প্রার্থীরা ইতি মধ্যেই ঝাঁপিয়ে পড়েছে প্রচার অভিযানে। সেই মতো চাঁচল ২ নং ব্লকের ১৬ নম্বর জেলা পরিষদের আসনে তৃণমূল প্রার্থী রফিকুল হোসেন প্রচার অভিযানে নামেন। মঙ্গলবার চাঁচল-২ নং ব্লকের ভাত্রী, সিমপুর, গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন এলাকায় বাইক র‍্যালি করে প্রচার অভিযান চালান।